গরমে নবজাতক শিশুকে এসিতে রাখা কি নিরাপদ? জেনে নিন ৯টি জরুরি নিয়ম
গরমে কি বাচ্চাকে এসিতে (AC) রাখা যাবে? অনেক বাবা-মায়ের মনেই এটি একটি বড় প্রশ্ন। বিশেষ করে নতুন বাবা-মায়েরা সন্তানের স্বাস্থ্য নিয়ে সবসময়ই চিন্তিত থাকেন।
ডক্টরস টিপস (Doctor's Tips) অনুযায়ী এর সহজ উত্তর হলো: হ্যাঁ, যাবে তবে অবশ্যই কিছু নির্দিষ্ট শর্ত মেনে!।
অতিরিক্ত গরম কেন শিশুর জন্য ক্ষতিকর?
আমাদের দেশের তীব্র গরমে শিশুদের সাধারণ তাপমাত্রায় রাখলে নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। অতিরিক্ত গরমে নবজাতক শিশুর যেসব ঝুঁকি সবচেয়ে বেশি থাকে:
ডিহাইড্রেশন বা পানিশূন্যতা।
ত্বকে ঘামাচি বা স্কিন র্যাশ।
অতিরিক্ত গরমে ঘুমের মারাত্মক ব্যাঘাত বা ঘুমের সমস্যা।
হিট এক্সহস্টশন (Heat exhaustion)-এর ঝুঁকি অনেক বেশি থাকে।
তাই শিশুকে স্বস্তিতে রাখতে এসির ব্যবহার নিরাপদ, তবে এর জন্য আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে।
নিরাপদে শিশুকে এসিতে রাখার ৯টি জরুরি নিয়ম
![]() |
| নবজাতককে নিরাপদে ঘুম পাড়াতে সঠিক তাপমাত্রা, আরামদায়ক পরিবেশ এবং সচেতন অভিভাবকের যত্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। |
শিশুকে এসিতে রাখার ক্ষেত্রে নিচের ৯টি নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি:
১. AC রেগুলার সার্ভিসিং করুন: এসির নোংরা ফিল্টার মানেই বাচ্চার বারবার ঠান্ডা লাগা! তাই নিয়মিত এসি পরিষ্কার রাখুন।
২. রুম পরিষ্কার রাখুন: যে রুমে এসি চলছে, সেই রুম প্রতিদিন ভিজে মোপ (Mop) দিয়ে ভালোভাবে পরিষ্কার রাখুন।
৩. ডাইরেক্ট এয়ারফ্লো এড়িয়ে চলুন: এসির বাতাস যেন সরাসরি বাচ্চার গায়ে না লাগে সেদিকে খেয়াল রাখুন।
৪. হুট করে তাপমাত্রার পরিবর্তন করবেন না: হুট করে বাইরের গরম থেকে এসি রুমে বাচ্চাকে ঢোকাবেন না বা এসি রুম থেকে বের করবেন না। আগে শরীরের টেম্পারেচারের সাথে বাইরের পরিবেশকে মানিয়ে নিতে দিন।
৫. আইডিয়াল টেম্পারেচার (Ideal Temperature): এসির তাপমাত্রা এমন রাখুন যেটাতে আপনি এবং বাচ্চা উভয়েই কমফোর্টেবল বোধ করেন। বিভিন্ন ডেটা (Data) অনুযায়ী, শিশুর জন্য এসির তাপমাত্রা ২৫-২৮°C এর মধ্যে রাখা বেশ উপযুক্ত।
৬. এয়ার সার্কুলেশন নিশ্চিত করুন: একটানা এসি চালিয়ে না রেখে মাঝে মাঝে রুমের এয়ার সার্কুলেশন নিশ্চিত করুন। দরজা হালকা খুলে নতুন ও সতেজ বাতাস রুমে ঢুকতে দিন।
৭. ডিহাইড্রেশন প্রিভেনশন (Dehydration Prevention): এসির বাতাসে ত্বক ও শরীর শুষ্ক হয়ে যায়, তাই ডিহাইড্রেশন রোধ করা খুব জরুরি। শিশুকে বারবার ব্রেস্টফিড বা ফর্মুলা দিন। শিশুর বয়স ৬ মাসের বেশি হলে সামান্য পানিও খাওয়াতে পারেন।
৮. সঠিক পোশাক নির্বাচন: এসির রুমে শিশুকে সবসময় সুতির কাপড় পরান। ফুল হাতা শার্ট এবং ফুল প্যান্ট পরালে সবচেয়ে ভালো হয়।
৯. গোসলের পর সতর্কতা: শিশুকে গোসল করানোর পর সরাসরি এসি রুমে নিয়ে যাবেন না। আগে নরমাল তাপমাত্রায় শরীরের তাপমাত্রা মানিয়ে নিন।
এসি (AC) নবজাতকের জন্য সম্পূর্ণ নিরাপদ, যদি আপনি সঠিক নিয়মগুলো অনুসরণ করেন। সঠিক নিয়মে এসি ব্যবহার করলে আপনার সন্তান গরমেও থাকবে শান্ত ও যেকোনো ঝামেলা থেকে মুক্ত।

